বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
দীর্ঘ বিরতির পর রাজশাহীতে আবারও মশা নিধন কার্যক্রম শুরু নীল সাগর ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত; আহত  শতাধিক উল্লাপাড়ার উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন-মাওলানা রফিকুল ইসলাম খান সময়ের পরিক্রমায় প্লাষ্টিকের নান্দনিক ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে বাঁশশিল্পের তৈজষপত্র ঈদুল ফিতর উপলক্ষে সিংড়ায় ছাত্রদল নেতা ইমনের ঈদ সামগ্রী বিতরণ ঈদযাত্রায় স্বস্তি, উত্তরের মহাসড়কে নেই যানজট ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী ঈদে নৌপথে নিরাপত্তা জোরদার, কোস্ট গার্ডের টহল ও তল্লাশি বৃদ্ধি ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে ডাকাতদের কবল থেকে ৬ জেলে উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‎বাগেরহাটে সেনা অভিযানে চার মাদক ব্যবসায়ী আটক 

বাগেরহাট প্রতিনিধি: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

‎বাগেরহাটের ফকিরহাটে সেনাবাহিনীর যৌথ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি ফয়েল পেপার ও ১টি মাদক সেবনের ম্যাট, ৭টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ১টি পাওয়ার ব্যাংক, ২টি মেমোরি কার্ড, ৩টি সিম কার্ড, ১টি ব্যাংক কার্ড, নগদ ৬,৪১৩ টাকা উদ্ধার করা হয়েছে।
‎আটককৃতরা হলেন— সরদার আরিফুজ্জামান (৪৫), সাইফুল ইসলাম হিরক (৩৫), মো. ইমরান মোল্লা (৩০) ও মো. ফরহাদ শেখ (৩২)।
‎ফকিরহাট আর্মি ক্যাম্পের টহল দল গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে উপজেলা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
‎জানা গেছে, দীর্ঘদিন ধরে এই চারজন ওই অঞ্চলে মাদক ব্যবসা পরিচালনা করছিল। সেনাবাহিনী তাদের বাসায় তল্লাশি চালিয়ে মাদক ও সরঞ্জাম জব্দ করে। ‎আটককৃতদের ও উদ্ধারকৃত আলামত ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
‎ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, আটককৃত ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
‎সেনাবাহিনী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরাপত্তা ও অপরাধ দমন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর