মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ
ভোটের অধিকার থেকে দীর্ঘকাল বঞ্চিত থেকেছি, ১২ তারিখে গণতান্ত্রিক চলার পথে যাত্রা শুরু হবে: পুতুল ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ইনসাফ ও সুশাসনের বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি: আসিফ মাহমুদ পেশাদারিত্ব ও প্রযুক্তির সমন্বয়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতের আহ্বান আনসার মহাপরিচালকের কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য কুড়িগ্রামে বিভিন্ন সরকারি দফতরের কর্মচারীদের কর্মবিরতি- ভোগান্তিতে জনগণ  জয়পুরহাটে ধানের শীষের নির্বাচনী গণমিছিলে মানুষের ঢল একাত্তর আমাদের অস্তিত্ব, একটি গোষ্ঠী সেটিকে পেছনে ফেলতে চায়: মির্জা ফখরুল পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার: ২৩ হজযাত্রীদের ভিসার আবেদন শুরু ৮ ফেব্রুয়ারি, লাগবে ফিটনেস সনদ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর গণসংযোগ 

রাজশাহী প্রতিনিধি : / ৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

রাজশাহী-২ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো মিজানুর রহমান মিনু’র বিশাল গণসংযোগ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন ও মানুষের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে তিনি ভোট প্রার্থনা করেন। গণসংযোগটি নগরীর হাতেম খাঁ ছোট মসজিদ এলাকা থেকে শুরু হয় এবং এরপর তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

শেষ পর্যন্ত মিজানুর রহমান মিনু ৮, ১০ ও ১১ নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি, পৌরসভার সড়ক, বাজার এবং ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন। এ সময় তিনি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আবেদন করেন।

স্থানীয়রা সাংবাদিকদের জানিয়েছেন, গণসংযোগে মানুষদের মধ্যে ভালো সাড়া পেয়েছেন প্রার্থী। অনেকেই হাতে হাত ঝাপটিয়ে শ্লোগান দেন এবং ধানের শীষের পক্ষে সমর্থন জানাতে মন্তব্য করেন।

রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণা আরও জোরদার করতে তিনি আগামী দিনগুলোতে আরও বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও কর্মী সম্মেলনের কর্মসূচি পালন করবেন বলে দলের স্থানীয় নেতাকর্মীরা জানান।
মিজানুর রহমান মিনু গণসংযোগ শেষে জানান, জনগণের দাবিই আমার নীতি এবং আমি আশাবাদী, ধানের শীষ প্রতীক পাওয়ার মাধ্যমে আমি জনগণের সমর্থন পাবো। #

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর