শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এনায়েতপুর হাটের জায়গা বিক্রি :১৫ কোটি টাকা হাতিয়ে নিলেন সাবেক এমপি মনজুর কাদের লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে: নাটোরে ডা. শফিকুর রহমান সিরাজগঞ্জে নদীতে নিখোঁজের ১০ দিন পর শিশুর লাশ উদ্ধার খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে ধানের শীষে ভোট দিবেন-টুকু ইউএনও রিফাতের বলিষ্ঠ নেতৃত্বে সিংড়ায় যৌথবাহিনীর টহল, নির্বাচনী পরিবেশে ফিরছে আস্থা ও নিরাপত্তা নৌ-পুলিশের অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল উদ্ধার, আটক ২৬৫ একটি দলের জনসমর্থন না থাকায় সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে: আমিনুল হক সারাদেশে মোতায়েন করা হবে ৫ লাখ ৬০ হাজারের বেশি আনসার ও ভিডিপি সদস্য: আনসার ডিজি পাকিস্তানকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঝলক দেখাচ্ছে ইরানি ড্রোন, ভড়কে যাচ্ছে মার্কিন বাহিনী?

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ইরানি ড্রোনের চমকে মার্কিন বাহিনী ভড়কে যাচ্ছে কিনা সেই প্রশ্নের উত্তর সহজে পাওয়া যাবে না। তবে ঘটনা বলছে, ইরানি ড্রোনকে যথেষ্ট সমঝেই চলতে হচ্ছে মার্কিন বাহিনীকে। ফলে সাগরে তারা আর নিজেদের নিজেদের নিরাপদ মনে করতে পারছে না।

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পারদ আরও চড়িয়ে আরব সাগরে একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, তাদের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনের দিকে আগ্রাসীভাবে ধেয়ে আসায় আত্মরক্ষার্থে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তাদের দাবি, শাহেদ-১৩৯ মডেলের এই ড্রোনটি কোনো প্রকার উসকানি ছাড়াই অত্যন্ত বিপজ্জনকভাবে রণতরীটির দিকে এগিয়ে আসছিল। বারবার সতর্কবার্তা এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা সত্ত্বেও ড্রোনটি তার গতিপথ পরিবর্তন না করায় একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে।

ঘটনাটি যখন ঘটে, তখন মার্কিন রণতরীটি ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স নিশ্চিত করেছেন, এই ঘটনায় কোনো মার্কিন সেনার হতাহত হওয়ার খবর নেই এবং রণতরীরও কোনো ক্ষতি হয়নি।

এদিকে তেহরানের পক্ষ থেকে এই ঘটনার ব্যাপারে সরাসরি কোনো আগ্রাসনের কথা স্বীকার করা হয়নি। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় নজরদারি মিশনে থাকা একটি ড্রোনের সঙ্গে তাদের নিয়ন্ত্রণ কক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তবে কী কারণে এই বিচ্ছিন্নতা, সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর সময়ে ঘটেছে। একদিকে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চলছে, ঠিক তখনই এই সামরিক সংঘাত আলোচনার পরিবেশকে জটিল করে তুলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে ওই অঞ্চলে নৌবহর পাঠানোর পর থেকেই পরিস্থিতি থমথমে ছিল। এই ড্রোন ভূপাতিতের কয়েক ঘণ্টা পরই হরমুজ প্রণালিতে একটি মার্কিন পতাকাবাহী বাণিজ্যিক জাহাজকে ইরানি বোট ও ড্রোন দিয়ে হয়রানি করার আরেকটি পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে সেন্টকম। সামগ্রিকভাবে, আরব সাগরের এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে যুদ্ধের মেঘ ঘনীভূত করছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিগত এক দশকে ইরান তাদের ড্রোন প্রযুক্তিতে বিশাল বিনিয়োগ করেছে। বিশেষ করে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) ড্রোন বহরের একটি বড় অংশ পরিচালনা করে। এই বহরে নজরদারি থেকে শুরু করে আত্মঘাতী বা ‘কামিকাজে’ হামলার উপযোগী নানা ধরনের ড্রোন রয়েছে।

মঙ্গলবারের ঘটনায় ব্যবহৃত শাহেদ-১৩৯ মূলত ইরানের বিখ্যাত শাহেদ ড্রোন পরিবারের একটি উন্নত সংস্করণ। এটি দীর্ঘ সময় আকাশে থাকতে পারে এবং আগের সংস্করণগুলোর তুলনায় অনেক দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইরানের কাছে শাহেদ-১৩৬ এর মতো ড্রোন রয়েছে। ইউক্রেন যুদ্ধে ব্যাপক আলোচিত হয়েছিল ড্রোনটি। বিশাল পরিসরে হামলা চালাতে এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে তেহরান এই কামিকাজে ড্রোনগুলো ব্যবহার করে থাকে।

ইরানের হাতে থাকা অন্যান্য শক্তিশালী ড্রোনের মধ্যে রয়েছে মোহাজের সিরিজ। এই সিরিজের সর্বশেষ মোহাজের-১০ ড্রোনটি প্রায় ২৪ ঘণ্টা আকাশে উড়তে পারে এবং নির্ভুলভাবে লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।

এছাড়া কামিন-২২ ড্রোনটি অনেকটা মার্কিন প্রিডেটর বা রিপার ড্রোনের আদলে তৈরি করা হয়েছে, যা কয়েক হাজার কিলোমিটার দূর পর্যন্ত গিয়ে আক্রমণ করতে পারে। জেট ইঞ্জিনচালিত কাররার এবং রাডার ফাঁকি দিতে সক্ষম সায়েক ড্রোনের উপস্থিতিও ইরানের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই ড্রোন বহরের ক্রমবর্ধমান বিস্তার এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন করা পশ্চিমা সামরিক বাহিনীর জন্য অন্যতম বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর