নাটোরের নলডাঙ্গায় অসুস্থ কুকুরের পাশে দাঁড়িয়ে অসুস্থ কুকুরকে উদ্ধার করে,চিকিৎসা সেবা প্রদান করেছেন, বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন( বিবিসিএফ) এর সদস্যরা।
নলডাঙ্গা থানার সামনে থেকে সম্প্রতি একটি কুকুর অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এমন সংবাদ পেয়ে চিকিৎসার জন্য ছুটে চলে আসেন,বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সদস্যরা।
পরে কুকুরটিকে উদ্ধার করে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, ডা: মোঃ মোস্তফা জামান,বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাংবাদিক ফজলে রাব্বী, ডিএসবি কাফি আকন্দ,এল এফ এ,মেহেদী হাসান,ভিএফএ,শাহিনুর রহমান,এফএআই এস্তেজার হোসেন,পরিবেশ কর্মী হৃদয় হোসেনসহ প্রমূখ।