রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ
আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী: ‘যদি কেউ ঝুঁকি তৈরি করতে চাই, তাহলে তারা নিজেরাই ঝুঁকির মধ্যে থাকবে’: র‍্যাব তরুণদের মাদকমুক্ত রাখতে আইনের পাশাপাশি বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান– সমাজকল্যাণ মন্ত্রীর পাথরঘাটায় জেলেদের নিয়ে কোস্ট গার্ডের মতবিনিময় সভা এনায়েতপুরের ১০ দিন ধরে নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধন যমুনার তীর রক্ষা বাঁধে ধস, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা জয়পুরহাটে মাদক সেবনের দায়ে বিএনপি নেতাকে অব্যাহতি নওগাঁয় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন, শোকজ করল কর্তৃপক্ষ মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

৪৯ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন, ডাক পেলেন যারা

অনলাইন ডেস্ক / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিএনপি ও এর জোটের বিভিন্ন পর্যায়ের নেতা-নেত্রীদের ফোন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়ে জানানো হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করাবেন।

ক্ষমতাসীন বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় মোট ৪৯ সদস্য থাকছেন বলে জানা গেছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে থাকছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন ২৪ জন।

পূর্ণমন্ত্রী হিসেবে যাদের নাম নিশ্চিত হয়েছে, তারা হলেন—
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্রেট), আবদুল আউয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্রেট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম এবং শেখ রবিউল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন ২৪ জন
নতুন সরকারের প্রতিমন্ত্রী হিসেবেও ২৪ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন—
রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারী হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং আমিনুল হক (টেকনোক্রেট)।


বিএনপি চেয়ারম্যান ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা আজ বিকেলে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত এই শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে একটি কার্যকর ও গতিশীল মন্ত্রিসভা গঠন করা হচ্ছে, যাতে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে শক্তিশালী করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর