বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সর্বশেষ
মধুখালীতে সাবেক কাউন্সিলর কামরুজ্জামান বাবু গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রাজশাহীতে শহিদদের প্রতি শ্রদ্ধা, উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রত্যয় প্রধানমন্ত্রী জুলাই আন্দোলনের ফসল ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন: খন্দকার মারুফ জাতীয় ঐক্য বিনষ্ট করতে একটি বিশেষ গোষ্ঠী তৎপর: প্রিন্স গভীর সাগরে জলদস্যুর হামলা, আহত ১২ জেলে; মাছ-জাল লুটের অভিযোগ দুর্ঘটনাই আশীর্বাদ! চাঁদে স্পেসএক্সের রকেটের আঘাতে নতুন গবেষণার সুযোগ হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ হরমুজ খোলা নিয়ে ধোঁয়াশা, এশিয়ায় সামান্য বাড়লো জ্বালানি তেলের দাম আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন ব্রেট লি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬


রাজশাহীর নগরীর কাটাখালী থানা সীমান্ত এলাকায় পৃথক দুই অভিযানে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।

সোমবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, সোমবার রাত সোয়া ১১টায় শাহাপুর বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালালে বিজিবির উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পালিয়ে যায় মাদক কারবারীরা। পরে ব্যাগের ভেতর থেকে ৫০বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ জব্দ করে। বিজিবি জানায়, মঙ্গলবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর