রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে শিক্ষার্থীদের মাঝে পাঁচ হাজার গাছের চারা বিতরণ বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সোনাইমুড়ীতে কুরআন তালিমে হামলার অভিযোগে জামায়াতের বিক্ষোভ

ইয়াছিন আরাফাত, নোয়াখালী প্রতিনিধিঃ / ২৭২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫


নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিলা জামায়াতের কুরআন তালিম প্রোগ্রামে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

অভিযোগ অনুযায়ী, গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিকালে সোনাইমুড়ী উপজেলার ৯ নং দেওটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে একটি বাড়িতে অনুমতি নিয়ে মহিলা জামায়াত কুরআন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রবিন ওরফে রনি, শাহ আলম, লিটনসহ আরও ৮-১০ জন হামলা চালিয়ে চেয়ারে ভাঙচুর ও গালিগালাজ করেন বলে দাবি করা হয়।

ঘটনার প্রতিবাদ জানাতে বুধবার উপজেলা শহরে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর হানিফ মোল্লা, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মুজাহিদসহ উপজেলা ও পৌর নেতৃবৃন্দ। তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ঘটনা সম্পর্কে বিএনপি বা স্বেচ্ছাসেবক দলের নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর