বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাঙামাটিতে ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্রদান করলেন পুলিশ সুপার

অনলাইন ডেস্ক: / ১৭৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫





রাঙামাটিতে আগামী ৪৯তম শুভ দানোত্তম কঠিন চীবর দান–২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রাঙামাটি পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এ ব্রিফিং প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন বলেন,দানোত্তম কঠিন চীবর দান বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। এই আয়োজনকে সফল ও নিরাপদ করতে রাঙামাটি জেলা পুলিশের প্রতিটি সদস্য নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের অনুষ্ঠানও হবে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উদাহরণযোগ্য।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দীন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মো. জাহেদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোজাম্মেল হকসহ রাঙামাটি জেলা পুলিশ ও এপিবিএন ইউনিটের কর্মকর্তা-ফোর্স সদস্যবৃন্দ।

জেলা পুলিশের কর্মকর্তারা জানান, আসন্ন দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে রাঙামাটি শহর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনুষ্ঠান চলাকালে যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা রোধে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর