বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তরুণী নিখোঁজ, ৫ দিনেও মেলেনি সন্ধান কাজিপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রোগ্রাম উদ্বোধন কাজিপুরে নবাগত ইউএনওর সঙ্গে ক্যাবের মতবিনিময়  কাজিপুরে জব্দকৃত সার ন্যায্যমূল্যে বিক্রি, তিন জন কে অর্থদণ্ড কালিয়াকৈরে টাকা ছাড়া সেবা মিলেনা ফুলবাড়িয়া ইউপি পরিষদে হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা ডিজিএমের পদত্যাগ দাবিতে উল্লাপাড়ায় আমান ফিডের শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসভবনের গেটে বজ্রপাতে আগুন উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন সিংড়ায় অবৈধভাবে সার মজুত, চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের কামারখন্দে রেলওয়ের উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬



সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার বেলা ১১টা থেকে ২ টা পর্যন্ত স্টেশন এলাকায় আশপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ভূ-সম্পদ কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, রেলওয়ে স্টেশনে যাত্রীদের চলাচলে সুবিধা বাড়াতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬০টির বেশি অবৈধ দোকানপাট অপসারণ করা হয়। এসব দোকানের মধ্যে ফল, বিস্কুট, চাসহ বিভিন্ন খাবারের স্টল ছিল। পাশাপাশি যেসব দোকানে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছিল, সেসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর আগে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অভিযানকালে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু, বিভাগীয় প্রকৌশলী নাজিব কায়সার ও বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী রিফাত শাকিল উপস্থিত ছিলেন। অভিযানে কামারখন্দ থানা পুলিশ, রেলওয়ে পুলিশ, আরএনবি ও রেলওয়ের কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর