শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ
তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৬৩ উল্লাপাড়ায় বালাইনাশকের দোকানে চাল-আটা-গোখাদ্য বিক্রি, ডিলারশিপ ছাড়াই সার বিক্রির স্বীকারোক্তি ‘আম তারেক’ অন্তত হোটেলে নারী কেলেঙ্কারি-পদ বাণিজ্য-চুমু শফিকের মতো নয়’ পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা গুরুত্বপূর্ণ – ডিজি হাফিজুল্লাহ খান সোনাইমুড়ী প্রেসক্লাবের আজীবন সদস্য হলেন এস কে গ্রুপের চেয়ারম্যান শেখ কামাল হোসেন রমনায় ককটেল হামলা:গ্রেফতার ২ আসামির তথ্যে মিলল আরও ৪টি তাজা ককটেল সিরাজগঞ্জের সলঙ্গায় ২৫৫ গ্রাম হেরোইনসহ মাদক সরবরাহকারী গ্রেফতার তুরাগ নদের কাছে পাওয়া বাইক তাহসিফের কি না যাছাই করছে পুলিশ উল্লাপাড়ায় ৪৭ শতাংশ জমিতে দেশি খিরা চাষ, ২০ হাজার টাকা বিনিয়োগে দুই লাখ টাকা লাভের স্বপ্ন সফরসঙ্গীদের সবাইকে নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইসরায়েলে রক্ষণশীল ইহুদিদের ব্যাপক বিক্ষোভ

অনলাইন ডেস্ক: / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
- সংগৃহীত ছবি

সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের প্রতিবাদে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেনাবাহিনীতে এমন সেবা থেকে অব্যাহতি দেওয়ার দাবিতে প্রায় দুই লাখ কট্টর রক্ষণশীল (আল্ট্রা অর্থোডক্স) ইহুদি এই বিক্ষোভে নেন। বৃহস্পতিবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বিক্ষোভকারীরা শহরের প্রায় সব প্রবেশপথ অবরোধ করেন। “মার্চ অব দ্য মিলিয়ন” নামে পরিচিত এই বিশাল সমাবেশে হাড়েদি (অতি রক্ষণশীল ইহুদি) সম্প্রদায়ের প্রায় সব উপগোষ্ঠীর অংশগ্রহণ ছিল।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, প্রায় দুই লাখ পুরুষ এই বিক্ষোভে যোগ দেন, যারা ইসরায়েলি সেনাবাহিনীতে (আইডিএফ) যোগদানের বিরোধিতা করেন। ২০১৪ সালের পর এই প্রথমবার হাড়েদি সম্প্রদায়ের সব শাখা একত্রে এমন বিক্ষোভে অংশ নিল। বিক্ষোভকারীরা ঐতিহ্যবাহী কালো পোশাক ও টুপি পরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে অন্তত দুই হাজার পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ চলাকালে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই পূর্ণকালীন ধর্মীয় শিক্ষার্থীরা, যারা ইয়েশিভা নামের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়ন করেন, সেনাসেবা থেকে অব্যাহতি পেয়ে আসছেন। তবে গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এখন সমাজের বিভিন্ন স্তর থেকে তাদের সেনাবাহিনীতে অংশগ্রহণের দাবি জোরালো হচ্ছে।

বিক্ষোভ ঘিরে জেরুজালেমজুড়ে যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সেনাসেবা-বিরোধী বিক্ষোভগুলোর একটি। প্রায় ১৪ শতাংশ জনসংখ্যা নিয়ে হাড়েদি সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী একত্রিত হয় এই আন্দোলনে।

তাদের ঐক্যের মূল সূত্র হলো বাধ্যতামূলক সেনাসেবা সম্প্রসারণের বিরোধিতা এবং খসড়া এড়ানোর অভিযোগে শত শত হাড়েদি পুরুষের সাম্প্রতিক গ্রেফতারে ক্ষোভ।

সূত্র: টাইমস অব ইসরায়েল, এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর