বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
হাসপাতালের সামনে থেকে ছিনতাইকারীদের থেকে কিশোরকে উদ্ধার মাদকের প্রতিবাদ করায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ; থানায় লিখিত অভিযোগ ঢাকার সড়কে নজরদারি বাড়াতে বসছে ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, মূল্য প্রায় ৪ কোটি ৮ লাখ টাকা দালালমুক্ত হাসপাতাল নিশ্চিতে আনসার সদস্যদের সতর্ক করলেন ডিএমএ পরিচালক তাড়াশে স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ শিবিরের অভিযোগ: ছাত্রলীগকে ফিরিয়ে আনতে ছাত্রদলের চক্রান্ত, রাবিতে দিনভর উত্তেজনা,আহত ৪ জয়পুরহাটে সরকারি মুরগি খামার চলছে হামাগুড়ি দিয়ে জয়পুরহাটে সৎ মা হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শাহজাদপুরে “রাসুল (সাঃ) জীবন কর্ম “শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জাহিদ হাসান মুন্না, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ১৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫



সিরাজগঞ্জের শাহজাদপুরে রাসুল (সাঃ) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পহেলা নভেম্বর শরিবার সকালে শাহজাদপুর উব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে

শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের আহ্বায়ক সাংবাদিক মির্জা হুমায়নের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আকন্দ।

আলোচনা করেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যাপক আব্দুর রাজ্জাক, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী, মশিপুর সরিষাকোল ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ফখরুল ইসলাম, তাহফিজুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু জাফর, সরিষাকোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহি উদ্দিন মহির, যুগ্নীদহ হাজী মাহতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবি নেওয়াজ বিএসসি, নরিনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওঃ জিয়াউল হক জিয়া প্রমুখ। এসময় বক্তাগণ বলেন,
জীবনের সব ক্ষেত্রে আমাদের মুহাম্মদ (সা.) এর আদর্শকে গ্রহণ করতে হবে। তাকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফলে জ্ঞানের ক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে। যারা মানবতার দোহাই দিচ্ছে তারাই আবার পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে। যারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদের একমাত্র মুহাম্মদ (স.) কে নেতা মেনে তার আদর্শকে লালন করতে এবং তা বাস্তবায়ন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর