শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
স্কুলব্যাগে ১০০ বোতল ফেনসিডিল, বাসযাত্রী গ্রেফতার গুলশানের রেস্তোরাঁয় আ.লীগের গোপন বৈঠক, গ্রেফতার বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কতা জারি রোমে বিমানের ত্রুটি, আটকা যাত্রীরা; ঢাকা থেকে যাচ্ছে প্রকৌশলী ও যন্ত্রাংশ মৌচাকে বিল্লাল হত্যা: বিএনপি নেতা খাজা হাবিব গ্রেফতার টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে: আমিনুল হক পুলিশ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার আহ্বান পুলিশের নোয়াখালীতে র‍্যাবের পৃথক অভিযান, তিন হত্যা মামলার আসামি গ্রেফতার নোয়াখালীতে মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৯৭৯০ পিসসহ গ্রেফতার ২ মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে চুরির চেষ্টা ব্যর্থ, ৪৫০ কেজি স্ক্র্যাপ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মস্তিষ্কে তৃতীয়বার অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

বিনোদন ডেস্ক: / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ব্রেন টিউমারে আক্রান্ত ছোটপর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। কিছুদিন আগেই এই জনপ্রিয় অভিনেত্রীর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। সম্প্রতি তার মস্তিষ্কে তৃতীয়বারের মতো সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত ফেব্রুয়ারি থেকে একের পর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন এই অভিনেত্রী। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন তানিয়া। বর্তমানে তিনি চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন।

আবেগঘন একটি পোস্টে তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন, “৩য় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।”

জানা গেছে, ১৪ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে তানিয়ার ব্রেন টিউমারের প্রথম অস্ত্রোপচার করা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়।

মার্চে দ্বিতীয়বারের অস্ত্রোপচার সম্পন্ন হয় এমজিএম হাসপাতালে। দ্বিতীয় অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলেও চিকিৎসকদের পরামর্শে এপ্রিলের শুরুতেই তৃতীয়বারের অস্ত্রোপচারের জন্য আবারও ভারতে পাড়ি জমান তিনি। এরপর গত শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে তৃতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার খবর নিশ্চিত করেন।

এর আগে, ১ এপ্রিল তানিয়া বৃষ্টি একটি ছবি শেয়ার করেন, যেখানে তার হাতে হাসপাতালের ট্যাগ দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “আবার শুরু করি তানিয়া।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর