বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘দু’জন থেকে তিন’, রাশমিকার পোস্ট ঘিরে রহস্য

নিজস্ব প্রতিবেদক / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দক্ষিণের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে আবারও নতুন জল্পনা ছড়িয়েছে সামাজিক মাধ্যমে। বিয়ের মাত্র দেড় মাসের মধ্যেই “দু’জন থেকে তিন হওয়া” নিয়ে অভিনেত্রীর এক মন্তব্য ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে।

সম্প্রতি বন্ধুদের সঙ্গে ‘বাডিমুন’ সেরে ফেরার পর রাশমিকা একটি পোস্টে জানান, তাঁদের জীবনে নাকি নতুন সদস্য এসেছে। এই ইঙ্গিত থেকেই অনেকেই ধরে নেন, দম্পতি হয়তো সুখবর দিতে চলেছেন।

তবে পরে জানা যায়, বিষয়টি আসলে ভিন্ন। রাশমিকার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, তাঁর সঙ্গে রয়েছেন বিজয় এবং একটি সূর্যমুখী ফুলের অ্যানিমেটেড চরিত্র, যার নাম ‘রু’। এই চরিত্রটিকে নিয়েই তৈরি হয়েছে তাঁর নতুন ডিজিটাল উদ্যোগ।

‘রাশমিকা অ্যান্ড রু’ নামে একটি প্ল্যাটফর্মে এই অ্যানিমেটেড কনটেন্ট প্রকাশ করছেন অভিনেত্রী। জনপ্রিয় সংস্থা Terribly Tiny Tales-এর সহযোগিতায় তৈরি হচ্ছে এই সিরিজ। নিজের অ্যানিমে-প্রেম থেকেই এমন উদ্যোগ নিয়েছেন রাশমিকা।

নতুন ভিডিওতে ‘রু’-এর সঙ্গে বিজয়ের উপস্থিতিকেই মজার ছলে ‘তিন জন হওয়া’ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে বিষয়টি না বুঝেই অনেক অনুরাগী আগেভাগেই শুভেচ্ছা জানাতে শুরু করেন।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি। পরে হায়দরাবাদে অনুষ্ঠিত হয় তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান। বর্তমানে দু’জনেই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ব্যক্তিগত জীবনের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে ভোলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর