সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ কাজিপুরে শুভ সংঘের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত পল্লবীতে নোয়াখালী জেলা আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে পিঠা বিক্রি শুরু, এ দিয়েই চলে ষাটোর্ধ্ব রাফিয়ার সংসার সিংড়ায় ফুটবল টুর্নামেন্টে আ.লীগের সাবেক সভাপতি, বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক বিপুল বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির, আবেদন যেভাবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিশ্বকাপ জিতবে কোন দল, জানাল সুপারকম্পিউটার

নিজস্ব প্রতিবেদক / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

আর মাত্র ৬৮ দিন বাকি। বিশ্বকাপকে সামনে রেখে ইতোমধ্যেই উত্তেজনায় ফুটছে ফুটবল বিশ্ব। সমর্থক, বিশ্লেষক ও ফুটবলবোদ্ধারা ব্যস্ত সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে নানা আলোচনা-তর্কে। ৪৮ দলের নতুন ফরম্যাটের এই বিশ্বকাপে কে শিরোপা জিততে পারে, তা নিয়ে চলছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণও।

ব্রিটিশ পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ‘অপটা’ তাদের সুপারকম্পিউটার বিশ্লেষণে জানিয়েছে, আসন্ন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত বিশ্বকাপে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। তাদের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৫.৮৩ শতাংশ।

সম্প্রতি মিশরের বিপক্ষে প্রীতি ম্যাচে ড্র করে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেও স্পেনকেই এবারের টুর্নামেন্টের প্রধান ফেবারিট হিসেবে দেখছে অপটা। একবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি পরিসংখ্যান অনুযায়ী শিরোপা জয়ের দৌড়ে সবার আগে।

স্পেনের পর দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন দলটির শিরোপা জয়ের সম্ভাবনা ১২.৭৭ শতাংশ। কিলিয়ান এমবাপের নেতৃত্বে দলটি আবারও শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে।

তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইংল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুই দলেরই শিরোপা জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি। শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে পর্তুগাল, যাদের সম্ভাবনা ধরা হয়েছে ৬.৯২ শতাংশ। এখনো বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া দলটির জন্য এটি হতে পারে ইতিহাস গড়ার সুযোগ।

এছাড়া ব্রাজিল ও জার্মানি রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।

নতুন ফরম্যাটের কারণে এবার গ্রুপপর্বে তৃতীয় হওয়া দলগুলোর মধ্য থেকেও সেরা আটটি দল শেষ ষোলোতে ওঠার সুযোগ পাবে। ফলে বড় দলগুলোর গ্রুপপর্ব থেকে বিদায়ের সম্ভাবনা কম হলেও, তৃতীয় স্থান নিয়ে প্রতিযোগিতা হবে বেশ জমজমাট।

অপ্টার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, ইরান, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আইভরি কোস্ট, সুইডেন, ঘানা ও কাতার তৃতীয় স্থান থেকে নকআউট পর্বে জায়গা করে নিতে পারে।

আগামী ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বিশ্বকাপের পর্দা উঠবে। ১০৪ ম্যাচের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর