শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে খেলাধুলা: প্রতিমন্ত্রী আমিনুল হক পশুর হাটের ইজারাদারের অফিসে গুলি, শ্যুটার বাপ্পিসহ গ্রেফতার ৫ আতিফ আসলামের কনসার্টের টিকিট নিয়ে প্রতারণা, ফেসবুক গ্রুপের অ্যাডমিন গ্রেফতার টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ, চালক পলাতক সৌদিতে মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের দেশের বাজারে স্বর্ণের ভরি কত? অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার আর নেই সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে বহাল সতর্কসংকেত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা অব্যাহত, উত্তেজনা আরও তীব্র তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেউ খেলতে চায় না
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই স্থগিত করেছে নেসকো

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা ছাঁটাই স্থগিত করেছে নেসকো। বৃষ্টির কারণে জয়পুরহাট জেলা শহরের বেশ কয়েকটি এলাকায় শনিবার (০১ নভেম্বর) পূর্ব ঘোষিত নির্ধারিত এলাকায় গাছের ডালপালা ছাঁটাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর-২০২৫) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কোম্পানির (নেসকো) নির্বাহী প্রকৌশলী সুমন সুত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, “বৃষ্টিজনিত কারণে শনিবার ০১ নভেম্বর পূর্ব ঘোষিত ১১ কেভি শহর নিউ এবং শহর উত্তর ফিডারের ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এসব এলাকায় স্বাভাবিকভাবেই থাকবে বিদ্যুৎ সরবরাহ। তবে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটা কার্যক্রম আবার কবে নাগাদ শুরু হতে পারে মন প্রশ্নের জবাবে  নির্বাহী প্রকৌশলী (অতিঃ) সুমন সুত্রধর, বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো পিএলসি, জয়পুরহাট বলেন,এটা ঠিক নির্দৃষ্ট করে বলা যাচ্ছেনা,তবে আবহাওয়া স্বাভবিক হলে সিদ্ধান্ত নিয়ে গ্রাহকদের জানিয়ে এ কার্যক্রম আবার শুরু করা হবে বলে আশা করছি  ।

উল্লেখ্য,এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর-২০২৫) নেসকোর পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের গুলশান মোড়, বিএডিসি মোড়, সাহেবপাড়া, স্টেডিয়াম রোড, রূপনগর, তাজুর মোড়, নিশির মোড়, বারিধারা, মাস্টারপাড়া, সুগারমিল রোড, থানা রোড, স্টেশন রোড, শান্তিনগর, পাঁচুরমোড়, কাশিয়াবাড়ি, বিশ্বাসপাড়া, কবিরাজপাড়া, হিলি রোড, পাঁচুর মোড় হতে সিও কলোনি, সদর রোডের দক্ষিণ অংশ, উপজেলা চত্বর, চামড়াগুদাম রোড সহ আশেপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর