শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হোয়াইট হাউসের কাছে এলোপাতাড়ি গুলি, তদন্তে সিক্রেট সার্ভিস

অনলাইন ডেস্ক: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
-ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের কাছে স্থানীয় সময় রবিবার মধ্যরাতের কিছু পর কে বা কারা এলোপাতাড়ি গুলি চালিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। খবর বিবিসির।

সিক্রেট সার্ভিস জানায়, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা সেখানে পৌঁছান। পরে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ঠিক উত্তরে অবস্থিত এই পার্ক ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়। এ ঘটনায় সন্দেহভাজন কাউকে শনাক্ত করা যায়নি। কোনও হতাহতের খবরও পাওয়া যায়নি।

এই ঘটনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসেই অবস্থান করছিলেন। সিক্রেট সার্ভিস জানায়, হোয়াইট হাউসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে প্রেসিডেন্টের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তদন্তের কারণে এলাকাটির কিছু সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, তবে পরে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। সিক্রেট সার্ভিসের একজন প্রতিনিধি বিবিসিকে তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর