সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ কর্মসূচী উদ্বোধন  স্থানীয় সরকার নির্বাচনেও ইভিএম ব্যবহার হবে না : ইসি সচিব ১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা লি‌বিয়ার সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার রায়গঞ্জে পরিবেশবিধি লঙ্ঘন: দুই ইটভাটায় ৯ লাখ জরিমানা, একটির কার্যক্রম বন্ধ নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুই পা বিচ্ছিন্ন কনস্টেবলকে পাঠালেন ঢাকায় কুড়িগ্রামে চাকুরীর মেলায় অসহায় ১২৪ জন বেকার শিক্ষার্থী পেলেন নিয়োগপত্র জয়পুরহাটে মসজিদসহ দুটি পাকা রাস্তার উদ্বোধন সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলন: ৫ ড্রেজার জব্দ, আটক ৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে মসজিদসহ দুটি পাকা রাস্তার উদ্বোধন

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

জয়পুরহাটে একটি মসজিদসহ দুটি পাকা রাস্তার উদ্বোধন করা হয়েছে।(৫ এপ্রিল-২০২৬)  জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান এ উদ্বোধন করেন।

এ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ ।

জেলা পরিষদের তথ্য অনুযায়ী, জয়পুরহাট পৌর শহরের ডায়াবেটিক হাসপাতাল এলাকায় ও জেলার সদর উপজেলার ভাদসা ইউনিয়নের পশ্চিম আদিবাসী এলাকায় জেলা পরিষদের অর্থায়নে ২০ লাখ টাকা ব্যয়ে দুটি রাস্তা নির্মাণ ও এর পাশাপাশি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ধুলাতর মাস্টারপাড়া এলাকায় ৫ লাখ টাকা ব্যয়ে বায়তুল ফালাহ জামে মসজিদের উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের মাধ্যমে এলাকায় আধুনিকায়ন ঘটানো হচ্ছে। দুটি রাস্তা নির্মাণ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা দীর্ঘদিনের কাদা-পানির দুর্ভোগ থেকে মুক্তি পাবেন এবং যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর