বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকি প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইয়াছিন আরাফাত, নোয়াখালী প্রতিনিধিঃ / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫


নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা ২নং দেওটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে জামায়াত-শিবিরের পক্ষ থেকে হত্যার হুমকি ও সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর, ২০২৫) বিকেলে সোনাইমুড়ী বাজারস্থ বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সোনাইমুড়ী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা অভিযোগ করেন, বেচ্ছাসেবক দলের নেতা মোঃ রনিকে সম্প্রতি জামায়াত-শিবিরের কতিপয় কর্মী প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে। এছাড়াও তারা সোনাইমুড়ী বাজারে লাঠি মিছিলের নামে এলাকায় ভীতি ও সন্ত্রাস সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

উপস্থিত নেতারা বলেন, ‘গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতিপক্ষ হিসেবে জামায়াত-শিবির নোয়াখালী তথা সোনাইমুড়ীর পরিবেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

তারা অবিলম্বে মোঃ রনিকে হত্যার হুমকিদাতাদের এবং লাঠি মিছিলে অংশগ্রহণকারী সন্ত্রাস সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসাথে, তারা সোনাইমুড়ী উপজেলাবাসীর প্রতি শান্তি ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সোনাইমুড়ী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেকোনো মূল্যে সংগঠনের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং সন্ত্রাসের রাজনীতিকে সোনাইমুড়ীর মাটি থেকে প্রতিহত করা হবে।

এ সময় উপস্থিত ছিল উপজেলা বিএনপির আহবায়ক দিদার হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব কুতুব উদ্দিন সানি, যুগ্ম আহবায়ক মাসুদের রহমান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুর মোহাম্মদ মিলন, সদস্য সচিব আয়ুব পাটোয়ারী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর