সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ কাজিপুরে শুভ সংঘের আয়োজনে পাঠচক্র অনুষ্ঠিত পল্লবীতে নোয়াখালী জেলা আ.লীগ নেতা রিয়াজ গ্রেফতার দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ নারী গ্রেফতার বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ, যুবক গ্রেফতার মাত্র ৯০ টাকা পুঁজি নিয়ে পিঠা বিক্রি শুরু, এ দিয়েই চলে ষাটোর্ধ্ব রাফিয়ার সংসার সিংড়ায় ফুটবল টুর্নামেন্টে আ.লীগের সাবেক সভাপতি, বিএনপিতে মিশ্র প্রতিক্রিয়া কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই সদস্য গ্রেফতার রেক্টামে ৪টি সোনার ডিম, অন্তর্বাসে স্বর্ণের পেস্ট,১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ আটক বিপুল বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা ইতালির, আবেদন যেভাবে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে ইট ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ / ১০১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার মালিকের কাছ থেকে ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছেন। এ ছাড়া একটি ইটভাটাকে চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দিনভর উপজেলার ষোলমাইল, রুদ্রপুর ও ভূইয়াগাতি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম জানান, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন এবং পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জ কার্যালয়ের পরিদর্শক শাহিন আলমের নেতৃত্বে অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে রুদ্রপুর এলাকার মেসার্স এসকেবি ব্রিকসের মালিকের কাছ থেকে ৬ লাখ টাকা এবং কোদলাদিঘর এলাকার মেসার্স বন্ধন ব্রিকসের মালিকের কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এতে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হলো।

এ ছাড়া ভূইয়াগাতি এলাকার মেসার্স এসঅ্যান্ডবি ব্রিকসের মালিককে ইটভাটার সমস্ত কার্যক্রম চলতি এপ্রিল মাসের মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয় এবং তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এ সময় পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর