সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালকিনিতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি: / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

মাদারীপুরের কালকিনি উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফয়সাল তালুকদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর ভুক্তভোগী নারী অভিযুক্তের ভয়ে মামলা দায়ের করতে সাহস পাননি বলে জানা গেছে।

গতকাল রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরদিন সকালে অভিযুক্তের পক্ষ থেকে ভুক্তভোগীর বাড়ির পাশে পাহারা বসানো হয়, যাতে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যেতে না পারেন।

পরে তাকে স্থানীয় বাজারের এক চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ সময় তার শরীরে নির্যাতনের আলামত পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে। সোমবার বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযুক্ত ফয়সাল তালুকদার কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফয়সালের বিরুদ্ধে হত্যাসহ অন্তত ১০টি মামলা রয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, নারী নির্যাতনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

এদিকে, এ ঘটনার পাঁচ দিন আগেও একই ধরনের আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি। তবে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতার কারণে মামলা না করে এলাকা ছেড়ে চলে গেছে।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে এবং অভিযুক্তের সম্পৃক্ততার বিষয়টি যাচাই করা হচ্ছে।

মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর