সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরানি হামলায় পিছু হটতে বাধ্য হলো মার্কিন উভচর যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
-ফাইল ছবি।

ইরানি বাহিনীর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনীর এলএইচএ-৭ উভচর অ্যাসল্ট জাহাজ।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে মার্কিন সামরিক বাহিনীর উভচর আক্রমণকারী জাহাজ এলএইচএ-৭। যুদ্ধজাহাজটিতে পাঁচ হাজারের বেশি নাবিক ও মেরিন সদস্য রয়েছে এবং এটি হেলিকপ্টারও বহন করে। হামলার পর যুদ্ধজাহাজটি দক্ষিণ ভারত মহাসাগরের গভীরে পিছু হটতে বাধ্য হয় বলে জানিয়েছে আইআরজিসি।

আইআরজিসি আরও জানায়, তারা মার্কিন ও ইসরায়েলি সামরিক-শিল্প কমান্ড, অপারেশনাল ও রসদ ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি এক বিবৃতিতে জানায়, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৯৮তম দফায় সোমবার সকাল থেকে আইআরজিসি নৌবাহিনী ও অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী শাসনের কমান্ড, অপারেশনাল, রসদ ঘাঁটি এবং সামরিক-শিল্প অবকাঠামোর বিরুদ্ধে ধারাবাহিক সমন্বিত অভিযান চালিয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই অভিযানের প্রথম পর্যায়ে আইআরজিসির নৌবাহিনী ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি কার্গো জাহাজ এসডিএন৭-কে সুনির্দিষ্টভাবে লক্ষ্যবস্তু বানায়, যা ধ্বংস হওয়ার পর ব্যাপকভাবে আগুনে পুড়ে যায়।

এতে আরও উল্লেখ করা হয়, তেল আবিবের উত্তর ও দক্ষিণে, হাইফার কৌশলগত কেন্দ্রগুলোতে, বীরশেভার রাসায়নিক কোম্পানি ও কারখানাগুলোতে এবং পেতাহ টিকভায় ইসরায়েলি সামরিক বাহিনীর অবস্থানে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে আঘাত হেনেছে। দখলদার ইসরায়েলের উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করতে পারেনি।

আইআরজিসি বলেছে, এই আক্রমণাত্মক অভিযানের অন্য একটি অংশে, সংযুক্ত আরব আমিরাত ও ইহুদিবাদী শাসনের যৌথ ড্রোন উৎপাদন কেন্দ্র এবং আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা বেশ কয়েকটি বিমানকে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিবৃতিতে এটি স্পষ্ট করা হয়েছে যে, এই অঞ্চলে শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামী প্রতিরোধ গোষ্ঠীগুলোর আক্রমণাত্মক অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও, হরমুজ প্রণালীর যান চলাচল এবং পারস্য উপসাগরের জলসীমার কার্যকলাপের ওপর আইআরজিসি’র নৌবাহিনী নজর রাখছে এবং প্রতিপক্ষের যেকোনও সামান্য তৎপরতার বিরুদ্ধে ইরানি সামরিক বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে সতর্ক করা হয়েছে। সূত্র: তাসনিম নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর