রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি মজুদবিরোধী অভিযান জোরদার, বিপুল তেল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬




নারায়ণগঞ্জের চর সৈয়দপুর এলাকায় অবৈধভাবে মজুতকৃত প্রায় ২২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রবিবার (১২ এপ্রিল ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের কাশিপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুটি দোকানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুদকৃত প্রায় ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

জব্দকৃত তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর