রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গুলশানে বিপুল জাল টাকাসহ গ্রেফতার ৩, প্রাইভেটকার জব্দ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

রাজধানীর গুলশানে বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকালে আসামিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–আবু হানিফ পালোয়ান,রেজাউল শেখ ও আব্দুল্লাহ মজুমদার আশিক।

রবিবার(১১ এপ্রিল) বিকালে গুলশান থানা পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

একইদিন সন্ধ্যায় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

দাউদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকালে গুলশান দুই নম্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি সাদা রংয়ের প্রাইভেট কারের ভিতর থেকে আবু হানিফ পালোয়ান, রেজাউল শেখ ও আব্দুল্লাহ মজুমদার আশিককে আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে তাদের হেফাজতে থাকা একটি বাজার করা ব্যাগের মধ্যে থেকে ১ হাজার টাকার ৫০ বান্ডেল জালনোট উদ্ধার করা হয়। এ সময় জালটাকা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত টাকার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর