মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে নানা আয়োজনে বাংলা নববর্ষ বরণ বর্ণাঢ্য আয়োজনে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে পহেলা বৈশাখ উদযাপন কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব গাজীপুরে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে বাদীর ওপর হামলার চেষ্টা পটুয়াখালীর মহিপুরে কোস্ট গার্ডের সাফল্য: ৬টি অবৈধ জালসহ বোট জব্দ আগামী বৈশাখ থেকে প্রতিটি জেলায় গ্রামীণ ক্রীড়া উৎসব: ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, মাদকসহ ১০ চোরাকারবারি গ্রেফতার উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন নববর্ষে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসব

গাজীপুর প্রতিনিধি: / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬



বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক আনন্দঘন পরিবেশে পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবের আয়োজন করা হয়েছে । মঙ্গলবার সকালে মিরের বাজার এলাকায় পূবাইল সাংবাদিক ক্লাবের উদ্যোগে নিজ কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সকল সদস্য ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ রবিউল আলম এবং সাধারণ সম্পাদক ফয়সাল ভূইয়া, এ সময় আরোও উপস্থিত ছিলেন পূবাইল সাংবাদিক ক্লাবের অন্যতম সদস্য সিনিয়র সাংবাদিক লিটন মিয়া,পূবাইল সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিন সরকার, পূবাইল সাংবাদিক ক্লাবের প্রচার সম্পাদক আসিফ রায়হান, ক্লাবের কোষাধ্যক্ষ জাহিদ হাসান, পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্য রাকিবুল ইসলাম, সাংবাদিক আতেফ ভূইয়া, মাহাথির ভূইয়া, সাংবাদিক ইসমাইল হোসেন মোল্লা, পূবাইল সাংবাদিক ক্লাবের সদস্য ফিরোজ হোসেন, আলতাফ হোসেন সহ আরও অনেকেই।

আয়োজনে পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করা হয়। একে অপরের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।
অনুষ্ঠানের শেষে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর