রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৭১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬



রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতারকৃতরা হলেন— মো. সোবাহান (২৬), মো. জাহিদুল ইসলাম (২৩) ও মো. ফয়সাল আহমেদ (২৫)। তাদের সবার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বিভিন্ন এলাকায়।

শনিবার (১৮ এপ্রিল) রাতে র‍্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী সুমন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার বিকাল আনুমানিক ৫টা ১৫ মিনিটে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৯ কেজি গাঁজা উদ্ধারসহ একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের তিনজন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর