রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
আনসার-ভিডিপি মহাপরিচালকের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় এনার্জি ড্রিংকস জব্দ,আটক ১ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৫৪ তুরাগে অটোরিকশাচালক সাইফুল হত্যার রহস্য উদঘাটন: প্রধান আসামিসহ গ্রেফতার ২ গুলশানে ১২ বছরের কিশোরকে যৌন নির্যাতন, অধ্যাপক মঈনুদ্দিন গ্রেফতার আদালতের রায় মেনে পুনর্বহালের দাবি চাকরিচ্যুত পুলিশ সদস্যদের মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর যাত্রাবাড়ীতে ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জে তামাক আইনে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা সিরাজগঞ্জে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা মেলার উদ্বোধন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তুরাগে অটোরিকশাচালক সাইফুল হত্যার রহস্য উদঘাটন: প্রধান আসামিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬





রাজধানীর তুরাগে অটোরিকশাচালক সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১। গ্রেফতারকৃত আসামিরা হলেন–মো. শহীদুল ইসলাম ও কবির শেখ ওরফে স্বপন শেখ।

শনিবার (১৮ এপ্রিল) উত্তরা দিয়াবাড়ি ও আশেপাশের এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার (১৯ এপ্রিল) সকালে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

র‍্যাব জানায়, গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাইফুল ইসলাম তার ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা ১৭ ফেব্রুয়ারি আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন তুরাগের একটি লেক থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা সেটি সাইফুল ইসলামের বলে শনাক্ত করেন।

এ ঘটনায় সাইফুলের স্ত্রী লাভলী বেগম বাদী হয়ে তুরাগ থানায় হত্যা মামলা করেন। ঘটনাটি আলোচনায় এলে র‍্যাব-১ ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সাইফুলকে হত্যা করা হয়। শহীদুল ইসলাম ভাড়া নেওয়ার কথা বলে তাকে তুরাগের কামারপাড়া কাঁচাবাজার এলাকায় নিয়ে যান। সেখানে সহযোগীদের সহায়তায় তাকে অচেতন করা হয়। পরে তাকে অটোরিকশায় করে তুরাগের ১৬ নম্বর সেক্টরের একটি লেকে নিয়ে পানিতে ফেলে দেওয়া হয়।

র‍্যাব বলছে, এ ঘটনায় সাতজন জড়িত ছিলেন। তাদের মধ্যে বাবুল, নাইম, সোবাহান ও নার্গিস বিভিন্ন মামলায় বর্তমানে কারাগারে আছেন। অভিযোগ আছে, ঘটনার মূল পরিকল্পনাকারী বাবুল অটোরিকশাটি বিক্রি করে প্রাপ্ত অর্থের একটি অংশ অন্যদের মধ্যে ভাগ করে দেন।

র‍্যাব জানায়, ঘটনার দিন সাইফুলকে তুরাগের নতুন কাঁচাবাজার এলাকায় দেখা গিয়েছিল। ওই তথ্যের ভিত্তিতেই তদন্ত এগিয়ে নিয়ে আসামিদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দুজনকে আইনি প্রক্রিয়ার জন্য তুরাগ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর