রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় এনার্জি ড্রিংকস জব্দ,আটক ১

নিজস্ব প্রতিবেদক: / ৭৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬





নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকস জব্দ করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় একজন পাচারকারীকে আটক করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৯ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকস (রেড বুল) জব্দ করা হয়। এ সময় একজন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত পণ্য, কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর