বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ কর্মসূচি পালন ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে ঢাকা জেলার নতুন ডিসি ফরিদা খানম, তাকে নিয়ে পুরোনো অভিযোগ ফের আলোচনায় চিকিৎসকদের নিরাপত্তায় হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক টিডিএসে জনতার প্রধানমন্ত্রী: সবার আগে বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জিয়ানগরে আরও ৭৫ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৬ অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেলসহ আটক ১ ফরম পূরণ না হওয়ায় এসএসসি পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী, প্রধান শিক্ষকের গাফিলতির অভিযোগ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অবৈধভাবে মজুত ১৬০০ লিটার ডিজেলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদকঃ / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬



নৌবাহিনীর অভিযানে ৮ ড্রাম অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার করা হয়েছে। এসময় অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে একজনকে আটক করা হয়। বুধবার (২২ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর জানায়, ২১ মঙ্গলবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া উপজেলার তমুরদ্দি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘বেলায়েত মটর পার্টস’ নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মজুত করা ৮ ড্রাম তথা ১ হাজার ৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়।

এসময় অবৈধভাবে জ্বালানি মজুতের দায়ে একজনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দ করা ডিজেল ও আটক ব্যক্তির বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আইএসপিআর আরও জানায়, চলমান বৈশ্বিক জ্বালানি তেল সংকটের প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে দায়িত্বরত এলাকায় সক্রিয় ও তৎপর রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর