শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
বান্দরবানে গিরিছায়া গার্ডেন রিসোর্টের সংস্কার ও আধুনিকায়ন উদ্বোধন একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ, আইনমন্ত্রী ও শিল্পীর প্রশংসা কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫৭ ভারতের শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ খান কক্সবাজারে ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন ইরান যুদ্ধের এই কয়দিনেই কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৭৪ রানে পাকিস্তানকে আটকে দিল বাংলাদেশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫



রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে দু’পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মো. জাহিদ (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে বলে স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে।

নিহত জাহিদ জেনেভা ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট। রাজধানীর কল্যাণপুরে একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন তিনি।

জাহিদের ভগ্নিপতি রবিন হোসেন জানান, ভোরে জেনেভা ক্যাম্পের ভেতরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। সে সময় জাহিদ বাসা থেকে বের হয়ে ঘটনাস্থলের দিকে অল্প দূর এগিয়ে যান। হঠাৎ একটি ককটেল বিস্ফোরিত হয়ে তার মাথায় আঘাত লাগে, এতে তিনি গুরুতর আহত হন।

প্রথমে স্থানীয় একটি ট্রমা সেন্টারে নেওয়ার পর অবস্থার অবনতি হলে জাহিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা পরীক্ষা করে ভোর সাড়ে চারটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর