বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে সাইদুর রহমান বাচ্চুর নিজ উদ্যোগে হাতপাখা, পানি ও বিস্কুট বিতরন কাজিপুরে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত ‘অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে’ কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  খানসামায় বসতবাড়ি ও রাস্তার ধারে সজিনা চারা রোপণ কার্যক্রম উদ্বোধন জয়পুরহাটে পুকুরে ডুবে দুই ভাই এর মৃত্যু সিরাজগঞ্জে কৃষি জমির মাটি কাটায় ৪ জনকে কারাদণ্ড, ড্রাম ট্রাক জব্দ ভুমি সেবায় হয়রানি ও অনিয়মরোধে হোয়াটসঅ্যাপ লাইন উদ্বোধন সিরাজগঞ্জে ২ হাজার ৪২০ লিটার পেট্টোল জব্দ, অর্থদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

‘অপরাধ দমনে রাজধানীতে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬


রাজধানীজুড়ে কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও নানা অপরাধ দমনে ১১ হাজার সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বসিলা পুলিশ ক্যাম্প উদ্বোধন ও ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎ডিএমপি কমিশনার বলেন, মোহাম্মদপুরে অপরাধ দমনে ৭০০ সিসি ক্যামেরা লাগানো হবে। মোহাম্মদপুর অপরাধ প্রবণ এলাকা হওয়ায় এখানে আমরা আরও একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করব। মোহাম্মদপুরে ইতোমধ্যে যে ফাঁড়ি উদ্বোধন করা হয়েছে সেখানে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন রয়েছে।

রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর দেওয়া হয়েছে। থানাগুলোতে আরও ৬০০ পুলিশ সদস্য নিয়োগ দেয়া হবে।

‎জেনেভা ক্যাম্পে ৫ তারিখের পরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সেখানে অনেক পুলিশ মোতায়েন করা ছিল কিন্তু সেটি এখন কেন তুলে নেওয়া হলো?

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিচ্ছি। আমরা এখানে গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছি। পাশাপাশি র‍্যাব, ডিবি, পুলিশ কাজ করছে। অপরাধীদের ধরতে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। এই এলাকায় ধারালো অস্ত্র ব্যবহার করেই বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড করছে কিশোর গ্যাং সদস্যরা। আমরা তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো।

‎সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধ দমনে আমরা কোনো কিছু থ্রেট মনে করছি না। অপরাধীদের ধরা আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি।

‎এ সময় তিনি আরও বলেন, মোহাম্মদপুর ফাঁড়িগুলোতে আরও অতিরিক্ত অফিসার এবং ফোর্স মোতায়েন করা হবে। তাদের থাকার জন্য জায়গা দরকার সেগুলোকে বৃদ্ধি করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর