রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ
কিশোরগঞ্জে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবা জব্দ প্যাকেটজাত খাদ্যের সম্মুখভাগে সহজবোধ্য সতর্কতামূলক লেবেল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রায়গঞ্জে সরকারি সহায়তা ছাড়াই স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার যুবকদের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিএনএ দিবস উদযাপন সলঙ্গায় ভূমিহীন পরিবারের বাড়ি ভাঙচুরের অভিযোগ, প্রভাবশালীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ রায়গঞ্জের গোপালজিউ মন্দির পরিদর্শনে ভারতীয় সহকারী হাই কমিশনার কিশোরগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা: ৪৮ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার নেই, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জে নবাগত পুলিশ সুপারের যোগদান

নিজস্ব প্রতিবেদক: / ১০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬



কিশোরগঞ্জে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান যোগদান করেছেন।

রবিবার (২৬ এপ্রিল) সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনে কক্ষে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান ও দায়িত্বভার গ্রহণ করেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, যোগদানের পর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। পরে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার অফিসার ইনচার্জ, টিআই (এডমিন)সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান কিশোরগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর