শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ
ইঞ্জিনিয়ার আব্দুল মমিনকে খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে গ্রামবাসীর নিরঙ্কুশ সমর্থন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত সলঙ্গায় প্রাথমিকবৃত্তি-এসএসসি-দাখিলে জিপিএ ৫ পাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাসপাতাল পরিদর্শন করলেন বিদ্যুতমন্ত্রী সিংড়ায় তানিয়া ফার্মেসিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ১২ লাখ টাকার মালামাল সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান: ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ সিরাজগঞ্জে শহীদ মডেল স্কুলে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের টাকা ছিনতাইয়ের নেপথ্যে পেশাদার অপরাধী চক্র, গ্রেফতার ৫, মাস্টারমাইন্ডের খোঁজে ডিবি উল্লাপাড়ায় জিপিএ-৫ প্রাপ্ত ২৯০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কিশোরগঞ্জে নিয়োগ কার্যক্রম পরিদর্শন করলেন পুলিশ সুপার মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক: / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬




“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশ-এ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) জেলা পুলিশ কিশোরগঞ্জের আয়োজনে শহরের কাটাবাড়িয়া আব্দুর রহিম খান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এ উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।

পরীক্ষা চলাকালে নিয়োগ কার্যক্রম পরিদর্শন ও সার্বিক তদারকি করেন নিয়োগ বোর্ডের সভাপতি এবং কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি পরীক্ষার সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. কানিজ হোসেন জাহান, পুলিশ সুপার (আরএমটি), এবং ফরিদা ইয়াসমিন কান্তা, অতিরিক্ত পুলিশ সুপার (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সমেন্ট)।

এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), গাজীপুর এবং মো. আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নরসিংদী। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কঠোরভাবে পরিচালিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর