রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট দেশভাগ, অনুপ্রবেশ ও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিষয়ে হুঁশিয়ারি মোদির আমার কাছে অবাক লাগেনি কারণ স্বর্ণা এভাবেই খেলে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৩২, শঙ্কায় যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা ইসলামের দৃষ্টিতে হিংসার আগুন ও বিদ্বেষের ব্যাধি দেশজুড়ে প্রতারণার জাল বুনেছিলেন আবুল বাশার, স্ত্রীর সংশ্লিষ্টতা পেলে ছাড় নয়: পুলিশ আইজিপির সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ক্যারিকের মধ্যে ফার্গুসনের সেই জাদু আছে : কুনহা

অনলাইন ডেস্ক: / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
-সংগৃহীত ছবি।

ম্যানচেস্টার ইউনাইটেডের ড্রেসিংরুমে স্বস্তির হাওয়া বইছে। লিভারপুলকে ৩-২ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচ হাতে থাকতেই আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করেছে রেড ডেভিলরা। আর এই সাফল্যের পেছনে মূল কারিগর হিসেবে দেখা হচ্ছে অন্তর্বর্তীকালীন কোচ মাইকেল ক্যারিককে। ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়ার মতে, ক্যারিকের মাঝে সেই ‘ম্যাজিক’ আছে, যা ক্লাবকে আবারও স্যার অ্যালেক্স ফার্গুসনের সোনালী যুগে ফিরিয়ে নিতে পারে।

গত জানুয়ারিতে রুবেন আমোরিমের বিদায়ের পর বেশ টালমাটাল ছিল ইউনাইটেডের পরিস্থিতি। সেই সময় দায়িত্ব নেন ক্লাবটির সাবেক ফুটবলার ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিক। দায়িত্ব নেওয়ার পর মাত্র ১৪ ম্যাচে ১০টিতেই জয় ছিনিয়ে এনেছেন তিনি। এই অসাধারণ পারফরম্যান্সের কারণে তাকে পূর্ণকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার দাবি এখন বেশ জোরালো।

দলের ব্রাজিলীয় তারকা কুনিয়া বলেন, ক্যারিকের শেখানোর ধরণ অসাধারণ। তার মধ্যে ফার্গুসন আমলের সেই জাদু রয়েছে। তিনি আমাদের শেখাচ্ছেন এই ক্লাবের অংশ হওয়া মানে ঠিক কী। তিনি এই পদের জন্য শতভাগ যোগ্য।

এদিকে, চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হলেও দলের খেলোয়াড়দের এখনই বিশ্রামের সুযোগ দিতে নারাজ ক্যারিক। বর্তমানে তাদের লক্ষ্য টেবিলের শীর্ষ তিনে থাকা।

লিগ টেবিলের শীর্ষ তিনে জায়গা নিশ্চিত করতে ইউনাইটেডের আর মাত্র ৪ পয়েন্ট প্রয়োজন। শিরোপাধারী লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান গত কয়েক বছরের তুলনায় এবারই সবচেয়ে কমিয়ে আনার সুযোগ রয়েছে তাদের সামনে।

সূত্র : বিবিসি স্পোর্টস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর