শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সর্বশেষ
এমপি সেলিম রেজা’র প্রতিশ্রুত এক মাসের বেতনের টাকা মসজিদে হস্তান্তর নওগাঁয় ধারের ১০০ টাকাকে কেন্দ্র করে একজনকে হত্যা পৃথক অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ১৫ জন গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ‘ঢোপকল’ স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৯ মাদক থেকে বাঁচতে শিক্ষার্থীদের খেলাধুলার বিকল্প নেই -বিদ্যুৎ মন্ত্রী সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেরপুরে উৎসবমুখর পরিবেশে সাহিত্য চক্রের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের দুই এতিম শিশুর পাশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬


‘বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও। অন্যের বাড়িতে কাজ করা নানির আয় দিয়ে চলছে এতিম দুই শিশুর জীবন’— শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়।


এরপর তিনি শিশু দুইটির খোঁজখবর নিতে ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে তার অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশনা দেন।


এ অবস্থায় শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের একডালা গ্রামে একটি প্রতিনিধিদল এতিম শিশু রায়হান ও রোহানের বাড়িতে যান এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। এ সময় তারা শিশু দুইটির খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ আবাসনের বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের লেখাপড়ার জন্য এককালীন শিক্ষা বৃত্তিসহ মাসিক শিক্ষাবৃত্তি প্রদানের ঘোষণা দেওয়া হয়।


এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৯ বছর বয়সী রায়হান ও ৭ বছর বয়সী রোহান ছোটবেলাতেই বাবাকে হারায়। চার মাস আগে মায়ের মৃত্যুর পর তারা বর্তমানে বৃদ্ধ নানা আজিজুর রহমান ও নানী মালেকা বেগমের সঙ্গে কষ্টে জীবনযাপন করছে। অর্থাভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে এবং তারা জরাজীর্ণ টিনের ঘরে বসবাস করছে।





আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর