মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি : / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় মাদক, চুরি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা তেঁরোখাদিয়া স্টেডিয়াম চত্বরে স্থানীয় যুবসমাজ ও ছাত্রসমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজকরা জানান, শুক্রবার দুপুর সোয়া ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৪৫ মিনিটব্যাপী এ মানববন্ধন চলে। এতে নতুন বিল শিমলা ও তেঁরোখাদিয়া এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং এলাকায় মাদক নির্মূলে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক হুমায়ুন, সাংবাদিক ও মানবাধিকার নেতা মাসুদ আলী (পুলক), যুবদল নেতা শুভ, ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মাসুম, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা গাজীউল ইসলাম, রাজপাড়া থানার সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলাম এবং যুবনেতা রেজাউল করিম বাবুসহ অন্যরা। মানববন্ধনে দুই শতাধিক যুবক, ছাত্র, কর্মজীবী ও স্থানীয় বাসিন্দাকে উপস্থিত থাকতে দেখা যায়।

বক্তারা বলেন, মাদককারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই সমাজে মাদকের বিস্তার ঘটছে। দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে তরুণ প্রজন্ম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তারা অভিযোগ করেন, তেঁরোখাদিয়া বিভাগীয় স্টেডিয়াম এলাকা, মহিলা কমপ্লেক্স গেট ও আশপাশের এলাকায় উঠতি বয়সী নেশাগ্রস্ত যুবকদের উৎপাত বেড়ে গেছে। এসব এলাকায় চুরি, ছিনতাই, রাহাজানি ও চাঁদাবাজির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে এলাকাবাসী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
বক্তারা আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসন কার্যকর ভূমিকা পালন না করলে এলাকাবাসী কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। একই সঙ্গে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর