মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ
তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক নগর পরিকল্পনায় দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে -স্থানীয় সরকার মন্ত্রী ব্যবসায়ীদের মতামত নিয়েই যুগোপযোগী হবে কোম্পানি আইন: বাণিজ্যমন্ত্রী চিকিৎসক-রোগী উভয়ের নিরাপত্তাই সরকারের প্রধান অগ্রাধিকার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ফিড পাউডার জব্দ বৃক্ষরোপণকে টেকসই সামাজিক আন্দোলনে রূপ দিতে সমন্বিতভাবে কাজ করতে হবে সেবা প্রদানের সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলোকে একটি সার্ভিস ডেলিভারি ম্যাট্রিক্সের মধ্যে আনতে হবে – জনপ্রশাসন উপদেষ্টা গাইবান্ধায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মৌলভীবাজারে জেএমবি সংশ্লিষ্টতায় সাবেক সেনা সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ অভিযানে মৌলভীবাজার থেকে এক চাকুরিচ্যুত সাবেক সেনা সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত ১টা ৫০ মিনিটে মৌলভীবাজার জেলার বড়লেখা থানাধীন শাহজাদপুর ইউনিয়নের ইসলামনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ডিএমপির শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি নিয়মিত মামলার সন্দেহভাজন আসামি। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দাওলাতুল ইসলাম নিউ জেএমবি-এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।

কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

সিটিটিসি জানিয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর