শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
মৌলভীবাজারে জেএমবি সংশ্লিষ্টতায় সাবেক সেনা সদস্য গ্রেফতার এমপি সেলিম রেজা’র প্রতিশ্রুত এক মাসের বেতনের টাকা মসজিদে হস্তান্তর নওগাঁয় ধারের ১০০ টাকাকে কেন্দ্র করে একজনকে হত্যা পৃথক অভিযানে অনলাইন জুয়ার আসর থেকে ১৫ জন গ্রেপ্তার রাজশাহীতে ঐতিহ্যের প্রতীক ‘ঢোপকল’ স্থাপন, নগর ইতিহাস সংরক্ষণে রাসিকের উদ্যোগ মাদক, চুরি-ছিনতাইকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন রাজশাহীর বাজারে আসছে মৌসুমের প্রথম গুটি আম তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৯ মাদক থেকে বাঁচতে শিক্ষার্থীদের খেলাধুলার বিকল্প নেই -বিদ্যুৎ মন্ত্রী সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদকঃ / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বাবা মারা গেছেন ছোটবেলায়, চার মাস আগে হারিয়েছে মাকেও। থাকছে বয়োবৃদ্ধ অসহায় নানা-নানী কাছে। অন্যের বাড়িতে নানা-নানী কাজ করে যা পায় কোনো রকমে চলছে এতিম দুই শিশুর জীবন। এমন একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি বিএনপি’র চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার” – এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এরপর তিনি শিশু দুটির খোঁজখবর ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ২টায় সিরাজগঞ্জের সদর উপজেলার রতন কান্দি ইউনিয়নের একডালা গ্রামে “আমরা বিএনপি পরিবার”- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও উপদেষ্টা আবুল কাশেমের একটি প্রতিনিধি দল রায়হান ও রোহানের বাড়িতে ছুটে আসেন।

এসময় তারা প্রধানমন্ত্রীর উপহার নগদ অর্থ, শিশু খাদ্য, প্যান্ট-শার্ট, নানা-নানীর জন্য শাড়ী লুঙ্গি তুলে দেয়া হয়।
এ সময় বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দুই শিশুকে মাদ্রাসায় ভর্তিসহ লেখাপড়া খরচ বহন করার দায়িত্ব নেন। একই সময় কাজিপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা পরিবারটির যাবতীয় খরচ বহন করার ঘোষনা দেন।
এসময় খুশিতে আবেগপ্লুত হয়ে পড়ের দুই শিশুসহ তার নানা-নানী- উপহারসহ তাদের দায়িত্ব নেয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতঞ্চতা প্রকাশ করে তারেক রহমানের হায়াত বৃদ্ধির জন্য দোয়া করেন।

“আমরা বিএনপি পরিবার”- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বলেন, মানবিক প্রধানমন্ত্রী তারের রহমান দুই সহোদরের বিষয়টি জানার পরই তাদের পাশে দাড়ানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা দুই সহোদরের বাড়ীতে এসেছি। তাদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া উপহার তুলে দেয়া হয়েছে। একই সাথে মাসিক শিক্ষা বৃত্তিও প্রদানের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও বিদ্যুতমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু পড়াশোনার খরচ এবং স্থানীয় এমপি সেলিম রেজা আবাসন সহ সকল দায়িত্ব নিয়েছেন।

উপহার প্রদাকালে – সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, বিএনপি নেতা হাসান, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, ‘আমরা বিএনপি পরিবার’- এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতৃবৃন্দ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর