মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ
প্রথমবারের মতো শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৪ কোটি ৬৭ লাখ টাকা দিল বিমান দেশ পর্যায়ক্রমে কৃষিপণ্য আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসবে : কৃষিমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী ফেনীতে প্রতিবন্ধী নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩ এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র মাগুরায় খুনের ঘটনায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ আহত ২০, বাড়িঘর ভাঙচুর কাজিপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাজিপুরে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খেলাধুলাই পারে যুব সমাজ কে মাদকমুক্ত রাখতে ; এম পি সেলিম 

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

সিরাজগন্জের কাজিপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।১ জুন বিকেলে  কাজিপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নে ঢেকুরিয়া ইকো পার্ক মাঠে অনুষ্ঠিত হয়।এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ – ১ কাজিপুর সেলিম রেজা।এ সময় তিনি বলেন,  “খেলাধুলাই পারে যুব সমাজ কে মাদকমুক্ত রাখতে ;  তাই এলাকায় খেলাধুলার আরও বেশি বেশি ব্যবস্থা করতে। কাজিপুর আরও দুটি খেলার মাঠ তথা আধুনিক খেলা মাঠ নির্মান করার কথা বলেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও থানা অফিসার ইনচার্জ শাহ মোঃ এনায়েতুর রহমান।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি এডভোকেট রবিউল হাসান,সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন, আলহাজ্ব মিজানুর রহমান বাবলু।  টুর্নামেন্ট পরিচালনায় ছিলেন  উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আতিকুর রহমান আতিক।
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কর্তৃপক্ষ কাজিপুর এই খেলার আয়োজন করে  । ফাইনাল রাউন্ডে অংশ নেয় কাজিপুর পৌরসভা একাদশ  ও ফুল জড় একাদশ। ফাইনাল রাউন্ডে স্ট্রব্রাকারে  কাজিপুর পৌরসভা একাদশ ফুলজোড় একাদশ একাডেমি  কে১- ০ শূন্য গোলে পরাজিত করে শিরোপা অর্জন করে। পরে অতিথি বৃন্দ পুরস্কার হিসেবে বিজয়ী দল কে পাল সার  মোটরসাইকেল এবং রানারআপ দলকে ডিসকভার  মোটরসাইকেল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,  যুবদলের সাবেক সভাপতি আল আমিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির  নেতাকর্মীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর