সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭ বলাৎকারের চেষ্টা পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা ওভারটাইমের টাকা না দেওয়ায় গাড়ি নিয়ে পালাল কর্মচারী, ৯৯৯ ফোনকলে উদ্ধার তেজগাঁও বিভাগের ছয় থানার অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০ সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা মিরপুরে যুবদলকর্মী হত্যায় ২৫ লাখ টাকার চুক্তি, চার শুটার ভাড়া করেন ‘সিএনজি হাফিজ’ নাগরিক নিরাপত্তায় নতুন গতি, CIMS-এর মাধ্যমে তথ্য সংরক্ষণ করছে ডিএমপি উল্লাপাড়ায় টিসিবি পণ্যের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ডিলার নিয়োগে কর্তৃপক্ষের পুনরায় তদন্ত দাবি পটাশ-চিনির বার্ন: ‘ফেসবুক তান্ত্রিক’ সেজে নারীদের হাত পোড়ানো প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার আমিরাতে আটক বিমানকর্মী: পাঁচ দিনেও জানানো হয়নি কারণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব গ্রহন

নিজস্ব প্রতিবেদকঃ / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬

সিরাজগঞ্জ জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক মো: সাইফুল ইসলাম শাহিন দায়িত্ব গ্রহন করেছেন। রবিবার জেলা পরিষদ মিলনায়তনে প্রশাসকের দায়িত্বগ্রহন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারিদের সাথে পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ, ভিপি শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইটসহ দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরন করে নেন।


এ সময় নবনিযুক্ত প্রশাসক প্রশাসক মো: সাইফুল ইসলাম শাহিন জানান, সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে বিএনপি উল্লাপাড়ার একটি আসন বিএনপি পায়নি। আমি উল্লাপাড়ার মানুষ। হয়তো ওই এলাকার দায়িত্ব পালনের জন্য আমাকে বিএনপি দায়িত্ব দিয়েছি। তিনি বলেন, জেলা পরিষদের আওতায় যেসকল উন্নয়ন কাজ হবে সেগুলো মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুসহ সকল প্রতিনিধিদের সমন্বয়ে করা হবে। তিনি বলেন, নতুন হিসেবে হয়তো জনগন চেনে না। তবে বিএনপির বড় নেতাদের মধ্যে অনেকে চেনেন। আমি ছাত্রনেতা ছিলাম। আমি কর্মের মাধ্যমে পরিচয় হতে চাই। প্রশাসকটি রাজনৈতিক পদ। জনগনের কাজে দায়বদ্ধ। আমি জনগনের কাজ করবো। আমি কাজের মাধ্যমে পরিচিতি ও সুখ্যাতি অর্জন করতে চাই। আমার সব কর্মকান্ডের জবাবদিহীতার মধ্যে থাকবো।
এ সময় জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন বিএনপি সেই সিদ্ধান্তকে স্বাগত জানাবে। তিনি একজন দক্ষ, সুশিক্ষিত মানুষকে জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দিয়েছেন। বিএনপি সবসময় নতুন প্রশাসককে সহযোগিতা করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর