সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩৭ বলাৎকারের চেষ্টা পর ভয় দেখিয়ে শিশুর হাতে দেন পাঁচ টাকা ওভারটাইমের টাকা না দেওয়ায় গাড়ি নিয়ে পালাল কর্মচারী, ৯৯৯ ফোনকলে উদ্ধার তেজগাঁও বিভাগের ছয় থানার অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬০ সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা মিরপুরে যুবদলকর্মী হত্যায় ২৫ লাখ টাকার চুক্তি, চার শুটার ভাড়া করেন ‘সিএনজি হাফিজ’ নাগরিক নিরাপত্তায় নতুন গতি, CIMS-এর মাধ্যমে তথ্য সংরক্ষণ করছে ডিএমপি উল্লাপাড়ায় টিসিবি পণ্যের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ডিলার নিয়োগে কর্তৃপক্ষের পুনরায় তদন্ত দাবি পটাশ-চিনির বার্ন: ‘ফেসবুক তান্ত্রিক’ সেজে নারীদের হাত পোড়ানো প্রতারক চক্রের তিন সদস্য গ্রেফতার আমিরাতে আটক বিমানকর্মী: পাঁচ দিনেও জানানো হয়নি কারণ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জয়পুরহাটে নিজ ঘরে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জলিল রানা, জয়পুরহাট প্রতিনিধি : / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

জয়পুরহাটে নিজ ঘরে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার । জেলার আক্কেলপুরে শারমিন নাহার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

সোমবার (৮ জুন-২০২৬) সকাল ৭টায় সোনামুখীর উত্তর রামশালা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শারমিন ওই গ্রামের শামিম মণ্ডলের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৭-৮ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ির সঙ্গে জমিজমা নিয়ে শামিম ও শারমিনের বিরোধ চলছিল। তারা অন্য জায়গায় নতুন বাড়ি বানিয়ে আলাদা থাকতেন। মানসিক অশান্তির জেরে শারমিন গলায় ফাঁস দিতে পারেন বলে জানান এলাকাবাসী। সোমবার সকাল আনুমানিক ৭টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের স্বামী শামিম মন্ডল বাদী হয়ে আক্কেলপুর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা করেছেন।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর