বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝিলমিল প্রকল্পে দ্রুত সময়ে বাড়ি করার পরিবেশ তৈরিতে কাজ করা হচ্ছে – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিতকরণে কমিটি গঠনের সিদ্ধান্ত কাজিপুরে ৩৬ বছর আগে জমি বিক্রি করে আবার জোরপূর্বক দখলের অভিযোগ সরকার ও বিরোধী দলীয় এমপি সবার নির্বাচনি এলাকায় সমান উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী কাজিপুরে জব্দকৃত সরকারি চাল উন্মুক্ত নিলামে বিক্রি বিশ্বকাপের আগে মেসিদের নিরাপত্তা গাফিলতি, ফাঁস হলো খেলোয়াড়দের পাসপোর্ট তথ্য মোহনপুরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা-সহ নিহত ২, আহত ৩ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৬ যাত্রাবাড়ীতে বিদেশি পিস্তল-রিভলভারসহ তিন সন্ত্রাসী গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কোরিয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় ব্রাজিলের

অনলাইন ডেস্ক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

অনূর্ধ্ব-১৭ নারী বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল ব্রাজিল। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে ঠিক পেরে ওঠেনি সেলেসাও মেয়েরা।

সেমিফাইনালেই স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। সেলেসাও মেয়েদের হারিয়ে নারী ফুটবল বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে উত্তর কোরিয়া।

বুধবার (৫ নভেম্বর) উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গেছে ব্রাজিলের মেয়েরা।

সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মেক্সিকোর বিপক্ষে মাঠে নামবে তারা। আর পরদিন রোববার শিরোপার মঞ্চে উত্তর কোরিয়ার প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল ব্রাজিলের মেয়েরা। ১৫ মিনিটেই কাউন্টার অ্যাটাকের সময় জিওভানা ইসেপ্পে বাঁ উরুতে ব্যথা অনুভব করলে তার পরিবর্তে মাঠে নামেন দুলসে মারিয়া।

এই বদলের পর ব্রাজিল নির্ভরশীল হয়ে পড়ে লিনের দ্রুতগতির পাল্টা আক্রমণের ওপর। ৩৪ মিনিটে হলুদ কার্ড দেখেন ব্রাজিলের ইভেলিন।

অন্যদিকে টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা কোরিয়ার ইউ জং হিয়াং সেমিফাইনালেও জ্বলে উঠেছেন। প্রথমার্ধের শেষ দিকে জালের দেখা পায় উত্তর কোরিয়া। পাক রে ইয়ংয়ের একটি শট গোললাইনেই ব্রাজিলের আন্দ্রেনার হাতে লাগে। ভিডিও রিভিউ শেষে রেফারি পেনাল্টি ও লাল কার্ড দেন। এতে দশজন নিয়ে খেলতে হয় ব্রাজিলকে। আর পেনাল্টি থেকে নির্ভুল শটে গোল করেন ইউ জং হিয়াং।

দ্বিতীয়ার্ধের মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আরেকটি ধাক্কা খায় ব্রাজিল। সু রিমের ক্রসে দুলসে মারিয়া বলটি ঠিকমতো দূরে ঠেলতে পারেননি, সুযোগ নিয়ে জং হিয়াং জোরালো শটে গোল করেন। তাতে ২-০ গোলের লিড পায় কোরিয়া। জোড়া গোল হজম করলেও হাল ছাড়েনি ব্রাজিল।

এভেলিনের ক্রস থেকে দুলসে মারিয়ার হেডে গোলের সম্ভাবনা তৈরি হয়, তবে কোরিয়ান গোলরক্ষক সন গিয়ং তা রুখে দেন। এভেলিন ও হেলেনা একাধিকবার আক্রমণে চেষ্টা চালালেও গোলের দেখা মেলেনি।

ব্রাজিলের জালে কোরিয়ার দুটি গোলই এসেছে তার পা থেকে। এ নিয়ে আসরে তার মোট গোল দাঁড়ালো ৮। যা এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর