রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
রাজশাহী নগরীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার ১৬ ৮৫ পূজামণ্ডপে রাসিকের ১৭ লাখ টাকা অনুদান ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া প্রকল্পগুলোর অনিয়ম-দুর্নীতি তদন্তের সুপারিশ জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু খুলনার সেই সাইফুলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. বিটু কন্যাশিশুর শিক্ষা-নিরাপত্তা নিশ্চিতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে এবিজি ইউনিভার্সিটি কাপ ঘিরে সমর্থকদের ভোটের লড়াই, চলছে ‘ফ্যান কাপ ভোটিং ডেঙ্গু প্রতিরোধে ব্যাংকগুলোকে বিশেষ নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ৬০ আসামি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

যুক্তরাষ্ট্রে শিক্ষিকাকে ৬ বছরের শিক্ষার্থীর গুলি, কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ

অনলাইন ডেস্ক: / ১৬৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
- স্কুলশিক্ষিকা অ্যাবিগেইল জওয়েরনা

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ৬ বছরের এক শিক্ষার্থীর গুলিতে আহত স্কুলশিক্ষিকা অ্যাবিগেইল জওয়েরনার ক্ষতিপূরণ হিসেবে এক কোটি মার্কিন ডলার পাবেন। বৃহস্পতিবার র্জিনিয়ার এক জুরি বোর্ড এই রায় ঘোষণা করে। খবর বিবিসির।

ঘটনাটি ঘটে ২০২৩ সালের জানুয়ারিতে ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলে। ক্লাস চলাকালে প্রথম শ্রেণির ওই শিশু শিক্ষার্থী জওয়েরনার দিকে বন্দুক তাক করে গুলি চালায়। গুলিটি তার হাতে লাগার পর বুক ভেদ করে যায়। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে একাধিক অস্ত্রোপচার করতে হয়।

বিবিসি’র তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর শিক্ষিকা জওয়েরনার ওই স্কুলের প্রধান শিক্ষিকা এবনি পার্কারের বিরুদ্ধে ৪ কোটি মার্কিন ডলারের ক্ষতিপূরণের মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, গুলি চালানোর আগে থেকেই শিশুটির কাছে অস্ত্র থাকার তথ্য প্রধান শিক্ষিকাকে জানানো হয়েছিল, কিন্তু তিনি কোনো পদক্ষেপ নেননি।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রায় ৪৫ মিনিট আগে পার্কারকে সতর্ক করা হয়েছিল যে শিক্ষার্থীর কাছে বন্দুক থাকতে পারে। এছাড়া, জওয়েরনার একাধিকবার জানান যে ওই শিশু মানসিকভাবে অস্থির এবং অন্য এক সহপাঠীকে হুমকি দিয়েছে। তবুও পার্কার কোনো ব্যবস্থা নেননি।

জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে রায় দেয় যে, প্রধান শিক্ষিকা পার্কারের নিষ্ক্রিয়তা চরম অবহেলার উদাহরণ। উল্লেখ্য, শিশুটি যে বন্দুক ব্যবহার করেছিল তা তার মায়ের কাছ থেকে নেওয়া হয়েছিল। অস্ত্রটি যথাযথভাবে সংরক্ষণ না করায় শিক্ষার্থীর মাকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর