বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ
পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ছেলের পরিচালনায় সিনেমায় শাহরুখ, কবে দেখা যাবে

অনলাইন ডেস্ক: / ১৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

সম্প্রতি সিরিজ নির্মাণ করে আলোচনায় আরিয়ান খান। সেখানে স্বল্প উপস্থিতিতে নজর কাড়েন বলিউড বাদশা শাহরুখ খান। বাবা-ছেলের যুগলবন্দি সিনেপর্দায় দেখতে মুখিয়ে দর্শক। কবে দুজনকে একসঙ্গে এক সিনেমায় দেখা যাবে? মিলল জবাব।

ঘনিষ্ঠ সূত্রের খবর, খুব শিগগিরই সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

শোনা যাচ্ছে, ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক হিসেবে হাতেখড়ির পর এবার সিনেমা পরিচালনায় হাত দিতে চলেছেন আরিয়ান। ইতোমধ্যে কোমর বেঁধে মাঠেও নেমে পড়েছেন তিনি। তবে মেগাস্টার বাবাকে পরিচালনা করার আগে পরিচালক হিসেবে আরেকটু পোক্ত হতে চাইছেন শাহরুখপুত্র। আর সে কারণেই আগে একটি সিনেমা তৈরি করবেন। তারপর শাহরুখকে নিয়ে নতুন সিনেমার কাজে নামবেন।

সূত্রের খবর, আরিয়ান চান নিজের যোগ্যতায় বলিউডে সাফল্য অর্জন করতে। তাই বাবাকে নিয়ে বিগ বাজেট সিনেমা তৈরির ক্ষেত্রে কোনোরকম তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি।

প্রসঙ্গত, আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যা***ডস অব বলিউড’–এ অভিনয় করেছেন ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল ও অন্যা প্রমুখ। এতে বলিউডের তিন খানের (শাহরুখ, সালমান, আমির) স্বল্প উপস্থিতি নজর কেড়েছিল দর্শকের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর