রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের রায়গঞ্জ রাস্তায় ছিটকে পড়া মাছ তুলতে গিয়ে ট্রাকচাপায় নিহত ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক: / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাস্তায় পড়ে যাওয়া একটি মাছ তুলতে গিয়ে ট্রাক চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে নিমগাছী-ভূইয়াগাতি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আবুবক্কর (৫৫) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার আড়ংগাইল গ্রামের মহির উদ্দিনের ছেলে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি আহসানুজ্জামান বলেন, নিমগাছী মাছের আড়ত থেকে মাছ কিনে বাজারে বিক্রির করার জন্য ফিরছিলেন আবুবক্কর। পথে একটি মাছ সড়কে পড়ে গেলে সেটি তুলতে যান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।
তিনি আরো বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনরা নিয়ে গেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর