বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ
বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত এক দিনের সফরে বৃহস্পতিবার ময়মনসিংহ যাচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন সিরাজগঞ্জে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ

অনলাইন ডেস্ক: / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
- সংগৃহীত ছবি

শিক্ষার্থীদের অধিকার আন্দোলন ও বিতর্কিত পরীক্ষাপদ্ধতি সংস্কারের প্রশ্নে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নীরবতা নিয়ে সরগরম নেটদুনিয়া। নীতিগত কারণে ক্যাটরিনার নীরবতার প্রতিবাদ জানিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে অভিনেত্রীর একটি জনপ্রিয় ফ্যান পেজ, যার অনুসারী সংখ্যা ছিল ৭০ হাজারের বেশি।

ককরোচ জনতা পার্টি (সিজেপি) পরিচালিত এই ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্ষোভ প্রকাশ করে ফ্যান পেজটির অ্যাডমিন এই কঠিন সিদ্ধান্ত নেন।

ফ্যান পেজের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে লেখা হয়, ছোটবেলা থেকেই আপনার অনুরাগী ছিলাম। কিন্তু যারা আপনাকে মন থেকে ভালোবাসে, সেই ভারতীয় শিক্ষার্থী ও সাধারণ মানুষের পক্ষে আপনি একটি শব্দও খরচ করলেন না। সরকারের বিরুদ্ধে কথা বলার মতো সাহসিকতা আপনার নেই। বিপদের দিনে আমরা যখন আপনার পাশে দাঁড়িয়েছিলাম, তখন আপনি আমাদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করলেন। তাই বাধ্য হয়ে এই পেজ বন্ধ করছি এবং আপনাকে আনফলো করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্ত ছড়িয়ে পড়ার পরপরই শুরু হয়েছে নানামুখী আলোচনা ও বিতর্ক। অনেকেই ফ্যান পেজটির অ্যাডমিনের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে, ক্যাটরিনার অনুরাগী একটি পক্ষ অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। তাদের বক্তব্য, গণতান্ত্রিক দেশে যেমন আন্দোলন করার অধিকার আছে, তেমনি কোনো বিষয়ে নীরব থাকা বা নিজের মতামত না দেওয়ার স্বাধীনতাও একজন শিল্পীর রয়েছে। তাই কাউকে এভাবে বাধ্য করা অনুচিত।

উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থনে ইতিমধ্যেই সোচ্চার হয়েছেন শাবানা আজমি, প্রীতি জিনতা, রিতেশ দেশমুখ, সোনু সুদ ও প্রকাশ রাজের মতো বহু তারকা। সেই জায়গায় ক্যাটরিনার এই নীরব ভূমিকা ভক্তদের একাংশের মধ্যে বড় ধরনের হতাশাজনক বার্তা দিয়েছে, যার প্রভাব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমেও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর