সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ঢাকার সাভার সাব-রেজিস্ট্রি অফিসে সমিতির জমি রেজিস্ট্রেশনে সরকারি কর ফাকির অভিযোগ ভাষানটেক থানা যুবলীগ নেতা অনিক ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেফতার শোক সংবাদ- খানসামায় ইউপি চেয়ারম্যান খলিলুর রহমানের মৃত্যু জয়পুরহাটে ফসলের ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ, প্রাণ গেল যুবকের এনায়েতপুরে সদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শুভ’র মত বিনিময় সভা এনায়েতপুরের কুখ্যাত মাদক কারবারি মুছা ইয়াবাসহ গ্রেফতার কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার হাম উপসর্গে একদিনে আরো ৯ জনের মৃত্যু মেহেরপুরকে মনে করা হয় অনলাইন জুয়ার স্বর্গরাজ্য জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

চাহিদা হ্রাসের আশঙ্কায় বিশ্ববাজারে কমছে তেলের দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং মার্কিন-ইরান আলোচনার অচলাবস্থা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় ধরণের পতন ঘটেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) এবং তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক ২০২৬ সালের বৈশ্বিক তেলের চাহিদার পূর্বাভাস একযোগে হ্রাস করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আজ বৃহস্পতিবার এশিয়ার ট্রেডিং সেশনে ব্রেন্ট ক্রুডের দাম ০.৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৮ দশমিক ৫৬ ডলারে নেমে এসেছে। একই সাথে মার্কিন বেঞ্চমার্ক ডব্লিউটিআই ক্রুডের দাম ০.৬০ শতাংশ কমে অবস্থান করছে ৮২ দশমিক ৭৭ ডলারে।

হরমুজ প্রণালি টানা বন্ধ থাকা এবং সেখানে নতুন করে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রভাবেই মূলত বিশ্বজুড়ে তেলের চাহিদা হ্রাস পাচ্ছে। আইইএ তাদের আগস্ট মাসের প্রতিবেদনে জানিয়েছে, অতিরিক্ত উচ্চ মূল্যের কারণে মূল চাহিদা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হওয়ায় এ বছর দৈনিক তেলের চাহিদা রেকর্ড ১৬ লাখ ব্যারেল পর্যন্ত কমতে পারে। অন্যদিকে, ওপেকের পূর্বাভাস অনুযায়ী বৈশ্বিক চাহিদা কিছুটা বাড়লেও তারা পূর্ব নির্ধারিত প্রত্যাশার চেয়ে তা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দৈনিক ৫ লাখ ৮০ হাজার ব্যারেলে নামিয়ে এনেছে।

চাহিদার এই ধসের পাশাপাশি তেলের বাজারে নতুন করে মন্দা যোগ করেছে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের সাম্প্রতিক তথ্য। গত সপ্তাহে মার্কিন বাণিজ্যিক তেলের মজুত এক লাফে এক কোটি ৭৪ লাখ ব্যারেল বেড়েছে। ফলে দেশটির সামগ্রিক মজুদ ৪২ কোটি ব্যারেল ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেল আমদানি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়া এবং রফতানি কমে যাওয়া বিশ্ববাজারে জ্বালানির যোগান উদ্বৃত্তও বেড়েছে।

সূত্র: অয়েল প্রাইস ডটক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর