শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় ছাত্র নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি : / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় জোবায়ের ভূঁইয়া (২২) নামে এক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জোবায়ের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইড় গ্রামের রমজান ভূঁইয়ার ছেলে। তিনি হাজী লালমিয়া সিটি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পুখুরিয়া এলাকা থেকে টিউশনি শেষে বাড়ি ফিরছিলেন জোবায়ের। পথে পুখুরিয়া এলাকায় একদল লোক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।

নিহতের চাচা মো. হামিম ভূঁইয়া জানান, কথা কাটাকাটির জের ধরে শহীদ মোল্লার ছেলে সোহেলের নেতৃত্বে ৭ থেকে ৮ জনের একটি দল জোবায়েরের ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে জোবায়েরের ওপর হামলার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এদিকে জোবায়েরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুখুরিয়া এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি পাহারা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি আমিনুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর