শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বেলকুচিতে রেনু সোফা কর্ণার উদ্বোধন নারীদের ‘শপথ করিয়ে’ ধর্ষণ করতেন ‘জ্বীনের বাদশা’ ‎ শেরপুরে দাঁড়িয়ে থাকা সিএনজিকে অন্য সিএনজির ধাক্কা: চিকিৎসাধীন অবস্থায় নিহত ২, আহত ৩ আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ১৫৩ সিনিয়র অফিসারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৫৭ বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি হত্যা; সঞ্চিত টাকা লুট করতেই নির্মম নির্যাতন করা হয় উল্লাপাড়া মহাসড়কে অবাধে সিএনজি অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি মিরপুর-১০ মেট্রোরেল এলাকায় হকার উচ্ছেদ, নিরাপত্তায় আনসারের সক্রিয় ভূমিকা মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৪২
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় – ওয়াকার-উজ-জামান

অনলাইন ডেস্ক / ১২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয় ।

শুক্রবার বেলা ১১টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের ১ম বারের মতো ৩ দিন ব্যাপী আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাঁদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহবান জানান।

সেনা প্রধান আরও বলেন, ভাল মানুষ হতে হলে নীতি নৈতিকতার সাথে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারীর ক্ষমতায়নও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের ৫০ ভাগ নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে তিনি বলেন, পূর্বসুরীদের মত দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন। অ্যাসোসিয়েশন অব জয়পুরহাটে এক্স ক্যাডেট এজেইসি পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন তিনি।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ আরিফুল হক ও জয়পুরহাট এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি মৌসুমী শিখা। এ সময় জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর