বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা হবে – শিক্ষামন্ত্রী রুয়েটে মডার্ন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং সিস্টেম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত রাজশাহীতে চলতি মৌসুমের সরকারি ধান সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হতে চলেছে বগুড়ার শেরপুরে আন্তঃইউনিয়ন অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কর বৃদ্ধি ছাড়াই রাসিকে হাজার কোটি টাকার বাজেট ঘোষণা মেঘনায় বিকল লঞ্চের ১২০ যাত্রীকে নিরাপদে উদ্ধার করল নৌ পুলিশ বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী নোয়াখালীতে থাই জুয়ার আসর থেকে গ্রেফতার ৬ সবুজ বাংলাদেশ গড়তে বেশি বেশি গাছ লাগাতে বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের আহবান নওগাঁর মান্দায় চাঁদা না পেয়ে হামলা-লুটপাট, নারীসহ আহত ৬, মামলা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নোয়াখালীতে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫


নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্সের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে নোয়াখালীতে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৩ অক্টোবর) সকাল ১১টায় জেলা পুলিশ নোয়াখালীর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলার পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্-আল-ফারুক।
সভা সঞ্চালনা করেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), মোহাম্মদ ইব্রাহীম।

বক্তারা নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা, সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, ডা. সাদিয়া সামরিন হৃদি, ফিল্ড অফিসার, ইউএনএফপিএ, নোয়াখালী; বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা আশা প্রকাশ করেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা প্রতিরোধে এ ধরনের আন্তঃপ্রাতিষ্ঠানিক উদ্যোগ ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর