বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনসহ কমিটির সকল কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদকঃ / ৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচনসহ কমিটির সকল কার্যক্রমে নিষেধাজ্ঞাদেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ মো. জাকির হোসেন এ আদেশ প্রদান করেন।

মামলাসুত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগষ্ট প্রেসক্লাবের আজীবন বহিস্কৃত সদস্য শরিফুল ইসলাম ইন্না প্রেসক্লাবের তালা ভেঙ্গে দখল করেন। একই সাথে অবৈধভাবে ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাবে স্বঘোষিত ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। কমিটি দুদফায় অবৈধভাবে ৭৮জন সদস্য অন্তভর্’ক্ত করেন। এই কমিটি পুনরায় অবৈধভাবে কমিটি গঠনের গত ২৬ আগস্ট প্রেসক্লাবে সাধারন সভা আহবান করেন।

এ নিয়ে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রশাসনের হস্তক্ষেপে সাধারন সভা স্থগিত করা হয়। এ অবস্থায় প্রেসক্লাবে চরম দ্বন্ধ ও সংঘাত দেখা দেয়ার শঙ্কায় প্রেসক্লাবের সদস্য আব্দুস সামাদ সায়েম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার শুনানী শেষে আদালত নির্বাচনসহ প্রেসক্লাবের অবৈধ কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর